Teplive.com

ভাষা পরিবর্তন:

রসায়ন ব্যবহারিক বই PDF Download একাদশ-দ্বাদশ শ্রেনি (১ম ও ২য় পত্র)

রসায়ন ব্যবহারিক বই PDF Download একাদশ-দ্বাদশ শ্রেনি (১ম ও ২য় পত্র)
এইচএসসি রসায়ন ব্যবহারিক গাইডলাইন ও সিলেবাস
এইচএসসি রসায়ন ব্যবহারিক সহায়িকা

এইচএসসি রসায়ন ব্যবহারিক গাইডলাইন ও নোটস

প্রিয় শিক্ষার্থী, এইচএসসি রসায়ন ব্যবহারিক (Practical) সম্পন্ন করা অনেক শিক্ষার্থীর জন্যই একটি চিন্তার বিষয়। সঠিক নিয়ম ও নির্দেশনার অভাবে অনেকেই প্র্যাকটিক্যালে পূর্ণ নম্বর পেতে হিমশিম খায়। আজকের এই পোস্টে আমরা একাদশ-দ্বাদশ শ্রেণির রসায়ন ব্যবহারিক সিলেবাস এবং এটি কীভাবে সঠিকভাবে সম্পন্ন করতে হয়, তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন শেয়ার করছি। আমাদের দেওয়া এই সহায়িকাটি অনুসরণ করে তোমরা নির্ভুলভাবে তোমাদের ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করতে পারবে। আশা করি আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়বে।

রসায়ন ব্যবহারিক খাতা লেখার সঠিক নিয়ম

অনেকেই ব্যবহারিক খাতা লেখার সঠিক নিয়ম না জানার কারণে পরীক্ষায় পূর্ণ নম্বর থেকে বঞ্চিত হও। একটি আদর্শ রসায়ন ব্যবহারিক খাতায় তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, কাজের ধারা, পর্যবেক্ষণ এবং সতর্কতা—এই বিষয়গুলো ধারাবাহিকভাবে লিখতে হয়। আজকের এই পোস্টে দেওয়া সহায়িকার মধ্যে তোমরা ব্যবহারিক খাতা লেখার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে, যা তোমাদের খাতা সুন্দর ও নির্ভুল করতে সাহায্য করবে।

এইচএসসি রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের ব্যবহারিক সিলেবাস

রসায়ন ব্যবহারিক সিলেবাস - আজকের এই নির্দেশিকায় এইচএসসি রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বোর্ড সিলেবাসে অন্তর্ভুক্ত সকল ব্যবহারিকের বিস্তারিত আলোচনা রয়েছে। নিচে ব্যবহারিক বিষয়গুলোর তালিকা উল্লেখ করা হলো:
 
ব্যবহারিক ১ঃ বিভিন্ন তাপমাত্রায় কঠিন এবং তরল পদার্থ কণার ব্যাপন হার পরীক্ষা।
ব্যবহারিক ২ঃ ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ।
ব্যবহারিক ৩ঃ সোডিয়াম ক্লোরাইড বা ফেরাস সালফেট লবণের কেলাস গঠন দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ।
ব্যবহারিক ৪ঃ দুধের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ নির্ণয়।
ব্যবহারিক ৫ঃ কার্বনেট লবনের সাথে পানি ও এসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা করা।
ব্যবহারিক ৬ঃ শিখা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধাতব আয়নের সনাক্তকরণ।
ব্যবহারিক ৭ঃ দ্রবণে আয়নের উপস্থিতি সনাক্তকরণ।
ব্যবহারিক ৮ঃ কেলাসন পদ্ধতিতে অবিশুদ্ধ খাদ্য লবন থেকে বিশুদ্ধ লবনের কেলাস তৈরি।
ব্যবহারিক ৯ঃ মৌলের দ্রবণীয় অক্সাইড অম্ল ক্ষার প্রকৃতি নির্ণয়।
ব্যবহারিক ১০ঃ কার্বনেট বাফার তৈরি ও এর কার্যকারিতা প্রমাণ করা।
ব্যবহারিক ১১ঃ ক্যালরিমিতি পদ্ধতিতে অক্সালিক এসিডের দ্রবন তাপ নির্ণয়।
ব্যবহারিক ১২ঃ পরীক্ষার মাধ্যমে পানির উপস্থিতি প্রমাণ।
ব্যবহারিক ১৩ঃ কার্বনেট বাফার তৈরি ও এর কার্যকারিতা প্রমাণ করা।
ব্যবহারিক ১৪ঃ ক্যালরিমিতি পদ্ধতিতে অক্সালিক এসিডের দ্রবণ তাপ নির্ণয় করা।
ব্যবহারিক ১৫ঃ খাদ্য বস্তু সবজি কৌটাজাতকরণ বা ক্যানিং করা।
ব্যবহারিক ১৬ঃ নারকেল তেল ও সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় সাবান তৈরি করা।
ব্যবহারিক ১৭ঃ প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে হেয়ার জেল উৎপাদন করা।
ব্যবহারিক ১৮ঃ আখের রস হতে মল্ট ভিনেগার প্রস্তুতি।
ব্যবহারিক ১৯ঃ পরীক্ষার মাধ্যমে পানির ডাইপোল এর উপস্থিতি প্রমাণ।

এছাড়াও এই সহায়িকায় তোমরা পাবে ভাইভা বা মৌখিক পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সহায়ক তথ্য, যা তোমাদের ব্যবহারিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সহায়তা করবে।

রসায়ন ব্যবহারিক সহায়িকা বা নোটস সংগ্রহ করুন

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা রসায়ন ব্যবহারিক খাতা তৈরির এই পূর্ণাঙ্গ সহায়িকা বা নোটসটি সংগ্রহ করতে চাও, তারা নিচের দেওয়া বাটনে ক্লিক করে গুগল ড্রাইভ থেকে সরাসরি সংগ্রহ করে নিতে পারো।


প্রথমে প্রথম অংশ লেখা বাটনে ক্লিক করে গাইডলাইনের প্রথম অংশটি সংগ্রহ করে নাও এবং পুনরায় এই পোস্টে ফিরে এসে দ্বিতীয় অংশ লেখায় ক্লিক করে বাকিটুকু সংগ্রহ করো। এখানে রসায়ন দুই পত্রের সকল ব্যবহারিকের নিয়মাবলি দেওয়া আছে। আশা করি এটি তোমাদের উপকারে আসবে। যদি কোনো সমস্যা থাকে বা কিছু জানার থাকে, তবে নিচে কমেন্ট করে জানাতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পোস্টে। আল্লাহ হাফেজ।

বিঃদ্রঃ তোমাদের যাদের সামর্থ্য রয়েছে, তারা অবশ্যই লাইব্রেরি বা অনুমোদিত প্রকাশনীর দোকান থেকে মূল ব্যবহারিক বইটি কিনে নেবে। অনলাইনে পাওয়া এই নোটসগুলো কেবলমাত্র তোমাদের পড়াশোনায় সহায়তার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ধন্যবাদ।
Reader reviews
4.9 out of 5
182 Reader ratings
Thank you for your rating!

আমাদের সাথে যুক্ত থাকুন

পরবর্তী সব খবরের আপডেট সবার আগে পেতে আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যান এখনই!

Teplive.com

Teplive.com

Teplive.com এর নিয়মিত লেখক ও প্রতিবেদক। বস্তুনিষ্ঠ তথ্য এবং সঠিক বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

লেখকের সব লেখা

আপনার মতামত দিন

ডোনেশন কমে যাচ্ছে! 😢
Donate
Donating... $0.0000

আমাদের বিশাল ফ্যামিলিতে স্বাগতম!

Teplive এর এক্সক্লুসিভ আপডেট, ক্যারিয়ার গাইডলাইন এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে এখনই আমাদের অফিশিয়াল গ্রুপে যুক্ত হোন।