Teplive.com

ভাষা পরিবর্তন:

এসএসসি পাশ শিক্ষার্থীদের ৬০,০০০ টাকা বৃত্তি দিবে ডাচ বাংলা ব্যাংক (ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪)

এসএসসি পাশ শিক্ষার্থীদের ৬০,০০০ টাকা বৃত্তি দিবে ডাচ বাংলা ব্যাংক (ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪)
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি এক নজরে - ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও ২০২৪ সালের ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি (HSC পর্যায়) ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ১৩ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। 

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের উচ্চশিক্ষার খরচ বহন করতে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদনের শেষ তারিখ ০৮ জুন ২০২৪।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ এর জন্য কিভাবে আবেদন করবেন, শিক্ষাবৃত্তির টাকার পরিমাণ, মেয়াদকাল ইত্যাদি বিস্তারিত তথ্য জানাবো এই নিবন্ধে। তাই নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ার বিনীত অনুরোধ রইলো। 

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪

ডাচ বাংলা ব্যাঙ্কঃ বাংলদেশের একটি জনপ্রিয় ব্যাংকের মধ্যে একটি হল ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক বিগত অনেক বছর ধরে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের গরিব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালানোর জন্য আর্থিক সাহায্য করে আসছে। 

প্রতিবছরের ন্যায় এবারও ২০২৪ সালের এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পর্যায়ে অধ্যায়নের জন্য ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ এর সার্কুলার প্রদান করেছে। 


বাসায় বসেই কম খরচে বৃত্তির আবেদন কিভাবে করবেন অনলাইনে জেনে নিন

প্রিয় পাঠক, আপনারা যদি কোন প্রকার ঝামেলা ছাড়া এবং কম খরচে বৃত্তির আবেদন করতে চান তাহলে আমাদের কে মেসেজ করে জানাতে পারেন। 

আমাদের অনলাইন অপারেটর আপনার আবেদন টি সুন্দর ভাবে যত্নসহকারে করে দিবে। আমরা এই পর্যন্ত যতগুলো আবেদন করেছি বেশিরভাগ আবেদনকারীই বৃত্তি পেয়েছে। আমরা অভিজ্ঞতার সহিত আবেদনের কাজ করে থাকি। বাসায় বসে আবেদন করতে এখানে ক্লিক করে মেসেজ দিন।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ এর আওতায় সকল উত্তীর্ণ এবং মেধাবী শিক্ষার্থীদের কে অগ্রাধিকার প্রদান করে থাকে। চলুন আমরা দেখে নেই, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ এর জন্য আবেদন প্রার্থীদের কি কি যোগ্যতার প্রয়োজন।

১/ আবেদনকারীকে অবশ্যই ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী হতে হবে।
২/ পরীক্ষার্থীকে অবশ্যই নিয়মিত শিক্ষার্থী হতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী হতে হবে।
৩/ আবেদনকারী যদি সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত কোন স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে থাকে তবে তার GPA কমপক্ষে 5.00 হতে হবে। 
৪/ আবেদনকারী যদি জেলা শহর এলাকার অন্তর্গত কোন স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে থাকে তবে তার GPA কমপক্ষে 5.00 হতে হবে। 
৫/ আবেদনকারী যদি গ্রামীণ বা অনগ্রসর এলাকার অন্তর্গত কোন স্কুল/কলেজের শিক্ষার্থী হয়ে থাকে তবে তার GPA কমপক্ষে 4.83 হতে হবে। 

আপনার যদি উপরক্ত এই যোগ্যতা গুলো থাকে তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে আবার যাচাই বাছাই করে নেওয়া হবে।   

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ বৃত্তির পরিমাণ ও সময়কাল/মেয়াদকাল

ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি সাধারনত দুই বছর মেয়াদি হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ এর জন্য নির্বাচিত হন তাহলে আপনি এইচএসসি ও সমমান পরীক্ষা অব্দি ২ বছর এই শিক্ষাবৃত্তির সুবিধা পাবেন। অর্থাৎ শিক্ষার স্তর হল এইচএসসি ও সমমান পর্যায়। 

অনেকেই প্রশ্ন করেন যে, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির টাকার পরিমাণ কত বা এরা শিক্ষা বৃত্তির জন্য কত টাকা প্রদান করে, তাদেরকে জানিয়ে রাখি - ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি হল ২৫০০/- টাকা মাত্র (প্রতি মাসে)। অর্থাৎ দুই বছরে প্রায় ৬০,০০০ (ষাট হাজার) টাকা আর্থিক অনুদান দিয়ে থাকে ডাচ বাংলা ব্যাংক। 

এছারাও শিক্ষা উপকরণ ও পোশাক পরিচ্ছদের জন্য বার্ষিক অনুদান দিয়ে থাকে ৩০০০ (তিন হাজার) টাকা। পোশাক পরিচ্ছদের জন্য দেয় ১০০০ টাকা এবং শিক্ষা/পাঠ্য উপকরনের জন্য দেয় ২৫০০ টাকা। এটাই হল ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আর্থিক হিসাব। আশা করি একটা ধারনা পেয়ছেন।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবেন কিভাবে দেখে নিন

আমরা অনেকেই চাই শিক্ষা বৃত্তির সুযোগ পেতে কিন্তু আমরা সঠিকভাবে আবেদন করতে পারিনা বলে আমরা অনেকেই শিক্ষা বৃত্তি পাওয়া থেকে বঞ্চিত হই। চলুন দেখে নেই ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য আবেদন করার পদ্ধতিঃ 

  • ১/ আবেদন করার জন্য চলে যাবেন ডাচ বাংলা ব্যাংক এর অসিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিংক https://app.dutchbanglabank.com/DBBLScholarship/
  • ২/ এবার আপনার যেসকল তথ্য চাইবে সবকিছু দিন।
  • ৩/ আপনার আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজ পত্র সংযুক্ত করুন।
  • ৪/ আপনার আবেদন পত্রটি আরেকবার ভালো করে রিভাইজ দিন এবং কোথাও ভুল থাকলে তা ঠিক করুন।
  • ৫/ এবার আপনার আবেদন টি জমা করুন। এভাবে আপনি আপনার আবেদনটি করতে পারবেন। 

প্রিয় পাঠক আবেদন করতে কোন সমস্যা হলে কিংবা আবেদন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে সহযোগিতা করার জন্য অপেক্ষা করবো। এবার চলুন জেনে নেই ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ এর জন্য কি কি কাগজ পত্র প্রয়োজন। 

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য কি কি কাগজ পত্র প্রয়োজন

ডাচ বাংলা ব্যাংক মেধাবৃত্তির আবেদন করার জন্য আপনাকে আবেদন পত্রের সাথে কিছু প্রমাণস্বরূপ কাগজ পত্র জমা দিতে হবে। কাগজ গুলো হলঃ

  • ১/ আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির (স্ক্যান কপি) 
  • ২/ আবেদনকারীর পিতা ও মাতা উভয়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবির (স্ক্যান কপি)
  • ৩/ এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরপত্র বা প্রসংসাপত্রের রঙিন (স্ক্যান কপি)

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন করতে হবে অনলাইনে, সরাসরি বা ডাকযোগাযোগের মাধ্যমে আবেদন গ্রহন হবেনা। 

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন শুরুর তারিখঃ ১৪ মে ২০২৪
  • আবেদনের শেষ তারিখঃ ০৮ জুন ২০২৪
  • প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশঃ ১২ জুন ২০২৪
  • প্রার্থীদের বৃত্তির রেজাল্ট দেখার লিংকঃ app.dutchbanglabank.com/DBBLScholarship
  • চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখঃ পরবর্তীতে জানানো হবে 

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার এইচএসসি

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ নোটিশ

প্রিয় পাঠক আশা আজকের নিবন্ধ থেকে আপনি ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। তারপরও যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কে কমেন্ট করে জানাতে পারবেন। 

আমাদের ওয়েবসাইট টি নিয়মিত ভিজিট করুন অথবা আমাদের পেইজ ফলো করুন আমরা পরবর্তী আপডেট জানিয়ে দিব। ডাচ বাংলা শিক্ষা বৃত্তির ফলাফল ২০২৪ এই ওয়েবসাইটে বা ফেসবুক পেইজে পেয়ে যাবেন।



Related Tags: ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার hsc, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ ফলাফল, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন ফরম, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ স্নাতক, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ রেজাল্ট কখন দিবে, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ এইচএসসি। Dutch bangla bank scholarship 2023 last date, dutch bangla bank scholarship 2023 result, dutch bangla bank scholarship 2023 apply, dutch bangla bank scholarship for university student, dutch bangla bank scholarship apply, dbbl scholarship result, dbbl scholarship helpline.
Reader reviews
4.9 out of 5
182 Reader ratings
Thank you for your rating!

আমাদের সাথে যুক্ত থাকুন

পরবর্তী সব খবরের আপডেট সবার আগে পেতে আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যান এখনই!

Teplive.com

Teplive.com

Teplive.com এর নিয়মিত লেখক ও প্রতিবেদক। বস্তুনিষ্ঠ তথ্য এবং সঠিক বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

লেখকের সব লেখা

আপনার মতামত দিন

ডোনেশন কমে যাচ্ছে! 😢
Donate
Donating... $0.0000

আমাদের বিশাল ফ্যামিলিতে স্বাগতম!

Teplive এর এক্সক্লুসিভ আপডেট, ক্যারিয়ার গাইডলাইন এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে এখনই আমাদের অফিশিয়াল গ্রুপে যুক্ত হোন।