SSC 2026 ইংরেজি ১ম পত্র মডেল টেস্টের মাধ্যমে সেরা প্রস্তুতির কৌশল - এসএসসি ২০২৬


আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আশা করি ভালো আছেন। Teplive.com এর পক্ষ থেকে আজকের নতুন পোস্টে আপনাকে স্বাগতম।

এই শেষ সময়ে এসে পরীক্ষার প্রস্তুতি নিতে সিলেবাস শেষ করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মডেল টেস্ট দেওয়া। বিশেষ করে ইংরেজি ১ম পত্রের মতো বিষয়ে ভালো নম্বর পেতে হলে কেবল পড়লেই হয় না, বরং সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং লেখার ধরন ঠিক করা জরুরি। 


মডেল টেস্ট কেন জরুরি?

টাইম মেনেজমেন্ট: অনেক শিক্ষার্থীই ৩ ঘণ্টার মধ্যে রাইটিং পার্ট শেষ করতে পারে না। বারবার মডেল টেস্ট দিলে প্যারাগ্রাফ বা ইমেইল লিখতে কত সময় লাগছে তার ধারণা পাওয়া যায়।

ভুল সংশোধন: উত্তরপত্রে ছোটখাটো গ্রামাটিক্যাল ভুল বা বানানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মডেল টেস্ট দিলে এই দুর্বলতাগুলো ধরা পড়ে।

প্রশ্নের ধরন বোঝা: বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিলে নতুন কারিকুলাম বা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে পূর্ণ আত্মবিশ্বাস পাওয়া যায়।

সময় বণ্টন: রিডিং পার্টের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট এবং রাইটিং পার্টের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট বরাদ্দ রাখুন।

রিভিশন: মডেল টেস্ট শেষ হওয়ার পর নিজের খাতা নিজেই মূল্যায়ন করুন বা বড় কাউকে দিয়ে চেক করিয়ে নিন।

উপরের পদ্ধতি গুলো অনুসরণ করলে পরীক্ষার হলের পরিবেশ সম্পর্কে আগেই কিছুটা ধারণা পাওয়া যায়। হাতে লিখে উত্তর দেওয়ার অভ্যাস তৈরি হয়, যা বেশি নম্বর পেতে সাহায্য করে।


মডেল টেস্ট দেওয়ার সঠিক পদ্ধতি

  1. প্রথমে গত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করুন। এরপর পূর্ণাঙ্গ ১০০ নম্বরের মডেল টেস্টে অংশ নিন। 
  2. প্যারাগ্রাফ, ইমেইল এবং স্টোরি রাইটিংয়ের জন্য আলাদা করে সময় ভাগ করে নিন। মডেল টেস্টে খেয়াল রাখুন যেন প্রতিটি অংশ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়।
  3. উদ্ভাস, 10 Minute school, Shikho এর মতো ভালো প্রতিষ্ঠানের ম্যারাথন ক্লাস বা টেস্ট বইয়ের প্রশ্নগুলো সলভ করলে কমন পাওয়ার সম্ভাবনা বাড়ে।

প্রস্তুতির মূল ফোকাস এরিয়া কোনগুলি? 

Seen Passage: এখান থেকে MCQ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নির্ভুল করতে প্যাসেজটি বারবার পড়ার অভ্যাস করুন।

Unseen Passage: সামারি (Summary) লেখার সময় প্যাসেজের মূল কথাগুলো নিজের ভাষায় ছোট করে লেখার প্র্যাকটিস করুন।

Writing Part: শুধু মুখস্থ না করে নির্দিষ্ট ফরম্যাট মনে রেখে ফ্রি-হ্যান্ড রাইটিং বা নিজে থেকে বানিয়ে লেখার দক্ষতা তৈরি করুন।

প্র্যাকটিসের জন্য নিচে কিছু মডেল টেস্ট যুক্ত করা হচ্ছে-










পরীক্ষার্থীদের সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: আমি কি হুবহু বইয়ের প্যারাগ্রাফ বা স্টোরি মুখস্থ করব?

উত্তর: না। বোর্ড পরীক্ষায় হুবহু মুখস্থ লেখার চেয়ে নিজের ভাষায় গুছিয়ে লেখা বেশি প্রশংসনীয়। তবে কিছু গুরুত্বপূর্ণ কি-ওয়ার্ড (Key-words) এবং Sentence  স্ট্রাকচার মনে রাখা ভালো। মডেল টেস্টে নিজের ভাষায় লেখার চর্চা করলে সৃজনশীলতা বাড়ে।

প্রশ্ন ২: সিন প্যাসেজ (Seen Passage) থেকে কমন পাওয়ার উপায় কী?

উত্তর: মূল পাঠ্যবই এর গুরুত্বপূর্ণ লেসনগুলো যেমন—মে দিবস, স্বাধীনতা দিবস ইত্যাদি টপিকগুলো বারবার পড়ুন। ম্যারাথন ক্লাসে যেসব প্যাসেজ বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলোর সমাধান করুন।

প্রশ্ন ৩: সামারি (Summary) লিখতে গিয়ে অনেক বড় হয়ে যায়, কী করব?

উত্তর: সামারি সব সময় মূল প্যাসেজের এক-তৃতীয়াংশ (১/৩) হওয়া উচিত। প্যাসেজের উদাহরণ বা অতিরিক্ত তথ্য বর্জন করুন। নিজের সহজ ভাষায় মূল ভাবটি ৩-৫টি বাক্যে প্রকাশ করার চেষ্টা করুন।

প্রশ্ন ৪: পরীক্ষার খাতায় হাতের লেখা কি খুব সুন্দর হতে হবে?

উত্তর: হাতের লেখা খুব চমৎকার না হলেও চলবে, তবে পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া জরুরি। কাটাকাটি এড়িয়ে চলুন এবং মার্জিন ঠিক রাখুন। মডেল টেস্ট দেওয়ার সময় এই পরিচ্ছন্নতা বজায় রাখার প্র্যাকটিস করুন।

প্রশ্ন ৫: রাইটিং পার্টে ভালো নম্বর পাওয়ার উপায় কী?

উত্তর: রাইটিং পার্টে (প্যারাগ্রাফ, ইমেইল, স্টোরি) গ্রামাটিক্যাল ভুল এড়িয়ে চলুন। ইমেইলের ক্ষেত্রে ফরম্যাট এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা ঠিক রাখা সবচেয়ে জরুরি। তথ্যের সঠিক উপস্থাপনা শিক্ষকের কাছে ইতিবাচক প্রভাব ফেলে।


ইংরেজি ১ম পত্রে 'A+' নিশ্চিত করার মূল চাবিকাঠি হলো নিয়মিত মডেল টেস্ট। এটি আপনার পরীক্ষার ভীতি দূর করবে এবং মূল পরীক্ষার জন্য আপনাকে শতভাগ প্রস্তুত করে তুলবে।

পান্না আক্তার
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুন
Facebook Page
telegram
লিমিটেড অফার ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি

প্রিমিয়াম সাজেশন গ্রুপ

আপনার পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য জয়েন করুন আমাদের এক্সক্লুসিভ গ্রুপে। এখানে পাবেন সেরা নোট এবং অভিজ্ঞ শিক্ষকদের তৈরি ১০০% কমন সাজেশন

* ভালো ফলাফলের জন্য কয়েক হাজার শিক্ষার্থীর নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।